রহিমা শরীফ মায়ার মায়ের মৃত্যুতে এনজিএ’র শোক
নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (এনজিএ)-এর অন্যতম সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রহিমা শরীফ মায়ার মাতা সুফিয়া কামাল (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১ মার্চ) ভোর ৬টায় মাসদাইর এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (এনজিএ)।
রোববার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এনজিএ’র সভাপতি মোহাম্মদ হাতেম ও সাধারণ সম্পাদক মঈন আহসান বলেন, রহিমা শরীফ মায়ার মমতাময়ী মাতা সুফিয়া কামালের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
তারা বলেন, মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার তৌফিক দান করার জন্য দোয়া করছি





































