০১ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় ওমরাহ করছেন মাসুদুজ্জামান

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় ওমরাহ করছেন মাসুদুজ্জামান

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন মাসুদুজ্জামান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজেই বিষয়টি জানান।

ফেসবুক পোস্টে মাসুদুজ্জামান লেখেন, “জানতাম যুদ্ধ আসন্ন, তারপরও চলে আসলাম মহান আল্লাহর দরবারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং কবুল করুন—আমিন।”

এর আগে সকালে মধ্যপ্রাচ্যের দেশ ইরান-এ যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে বহু বেসামরিক মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জবাবে ইরান মার্কিন বাহিনীকে সহযোগিতার অভিযোগ তুলে সৌদি আরব-এ অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিসহ কয়েকটি দেশের ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

এই পরিস্থিতিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে অবস্থানরত বিদেশি ও দেশীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ তাদের সব ফ্লাইট বাতিল ও স্থগিত ঘোষণা করেছে। একইসঙ্গে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়