সমাজ ও রাষ্ট্রের আগে ব্যক্তি সংশোধনের আহ্বান জামায়াত আমীরের
সমাজ ও রাষ্ট্র সংশোধন করতে হলে আগে ব্যক্তিকে সংশোধন করতে হবে—তাহলেই রাষ্ট্র সংশোধন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
রোববার (১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা জামায়াতের উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টন নিশ্চিত করা গেলে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। এজন্য সমাজের বিত্তবানদের নিয়মিত যাকাত প্রদানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা মাহে রমজানের তাৎপর্য, যাকাতের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জেলা শাখার নেতা মাওলানা আব্দুর রহমান, দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসার সানি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মো. অমিত হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।





































