০২ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:০১, ১ মার্চ ২০২৬

আপডেট: ২২:১৪, ১ মার্চ ২০২৬

বন্দরে ট্রাকচাপায় নার্স নিহত, চালকের বিরুদ্ধে থানায় মামলা

বন্দরে ট্রাকচাপায় নার্স নিহত,  চালকের বিরুদ্ধে থানায় মামলা

বন্দরে সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় সরকারি হাসপাতালের নার্স রিটা হালদার (৪৬)  নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।  

নিহত রিটা হালদার বরিশাল জেলার  আগৈলঝড়া থানার কাঠিরা গ্রামের  মৃত সাইমন বিমল হালদারের মেয়ে। সে নবাবগঞ্জ সরকারি হাসপাতালে স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। এ ব্যাপারে নিহতের স্বামী খোকন বাড়ৈ বাদী হয়ে গত শনিবার (২৮ ফেব্রুয়ারী) রাতে অজ্ঞাত চালককে আসামী করে বন্দর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩০(২)২৬। 

এর আগে গত শনিবার সকাল ৯টা ৪৮ মিনিটে  বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁকা রাস্তার উপরে এ দুর্ঘটনাটি ঘটে।

মামলার তথ্য সূত্রে জানা যায়,  মামলার বাদী নিহতের স্বামী খোকন বাড়ৈ দীর্ঘ দিন ধরে বন্দর থানার নবীগঞ্জস্থ হাবি মিয়ার বাড়ি নিচতলা ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। মামলার বাদী  নারায়ণগঞ্জ সদর সিভিল সার্জেন অফিসে লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল কোম্পানীতে চাকুরি করে আসছে। তার স্ত্রী রিটা হালদার নবাবগঞ্জ সরকারি হাসপাতালে স্টাফ নার্স হিসেবে কর্মরত আছে। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) রিটা হালদার তার স্বামীর ভাড়াটিয়া  বাসায় আসে। এর ধারাবাহিকতা গত শনিবার (২৮ ফেব্রুযারী) সকাল ৯টা ৪৫ মিনিটে  বাদী স্ত্রী রিটা হালদার তার কর্মস্থলে চলে যেতে চাইলে তার স্বামী খোকন বাড়ৈ তার মোটরসাইকেল নিয়ে তার স্ত্রীকে গুলিস্তান বাসস্ট্যান্ডে পৌছানোর জন্য রওনা হয়। পরে মোটরসাইকেলটি বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁকা রাস্তার উপরে আসলে ওই সময় বেপরোয়া গতীতে আসা  সিমেন্ট বোঝাই  ঘাতক  ট্রাক   (যশোর ট-১১-৫৭০২) পিছন দিক আচমকা মোটরসাইকেলকে  ধাক্কা দিলে রিটা হালদার মোটরসাইকেল থেকে পরে গিয়েচাকার নিচে পিষ্ট হয়ে  ঘটনাস্থলেই  নিহত হয়। 
 

সর্বশেষ

জনপ্রিয়