তোলারাম কলেজে মহানগর ছাত্র মজলিসের বৃক্ষরোপন
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্র মজলিস মহানগর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার (২২ জুন) ‘হারিয়ে যাচ্ছে সবুজায়ন, পাখ-পাখালি বন-বৃক্ষরোপণ করে গড়ো, সবুজ আবাসন’ শ্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচী মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে তোলারাম কলেজে বৃক্ষরোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাসের হাতে গাছের চারা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন ছাত্র মজলিস মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, কেন্দ্রীয় জোন সদস্য তৌফিক বিন হারিছ, তোলারাম কলেজ ইউনিট সভাপতি আমীর মোহাম্মদ সিয়াম, মুহাম্মদ ঈমন প্রমুখ।





































