২৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৪, ২৫ আগস্ট ২০২৬

পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে ইউএনও

পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে ইউএনও

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। নিহত শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান। পরে চার পরিবারকে সরকারি ত্রাণ তহবিল থেকে অনুদান দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া গ্রামে গিয়ে নিহত শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ইউএনও। এ সময় তিনি তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

ইউএনও মো. আসাদুর রহমান বলেন, “মর্মান্তিক এ ঘটনায় আমি অত্যন্ত শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার রয়েছে।”

পরে তিনি সরকারি ত্রাণ তহবিল থেকে চার পরিবারের সদস্যদের হাতে অনুদান তুলে দেন।

পরিদর্শনকালে দুপ্তারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বশির আহম্মদ, ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অহিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়। নিহতরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)।

সর্বশেষ

জনপ্রিয়