কবি-সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) চাষাড়া সমবায় মার্কেটের চতুর্থ তলায় রৌদ্র ছায়ার প্রকাশক কবি আহমেদ রউফের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সহকর্মী, লেখক, কবি, সাহিত্যিক ও শুভাকাঙ্ক্ষীরা ফুলেল শুভেচ্ছা জানান এবং কেক কেটে জন্মদিন উদযাপন করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক হিসেবে রণজিৎ মোদকের অবদানের কথা স্মরণ করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা শেষে জন্মদিনের কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আল আশরাফ বিন্দু, কবি ও সাংবাদিক ইয়াদী মাহমুদ, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. সফিকুল ইসলাম আরজু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, কবি ও লেখক মৃত্যুঞ্জয় দত্ত, কবি মো. আমজাদ হোসেন, কবি ও লেখক শেমান-আল-কাদেরী, কবি ফরিদুল মাইয়ান, কবি ফরিদা ইয়াসমিন সুমনা, কবি বদরুল আলম, কবি এস এ বিপ্লব, কবি রওশন আরাসহ সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনের বিশিষ্টজনরা।





































