০৪ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৮, ৪ জুলাই ২০২৬

বন্দরে মাদকবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বন্দরে মাদকবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডে মাদক বিক্রেতা ও সেবনকারীদের দৌরাত্ম্য রোধে মাদকবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে মদনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে কর্মসূচির সূচনা হয়। প্রথমে স্থানীয় বাসিন্দারা সেখানে সমবেত হন। পরে একটি বিক্ষোভ মিছিল ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদনগর এলাকায় অবস্থিত ইনসি সিমেন্ট ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নূরুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, হাজী আমির হোসেন, হাজী মোক্তার হোসেন মামুন, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির পেশ ইমাম ও খতিব মাওলানা মো. কবির হোসেন, বেপারীপাড়া পঞ্চায়েত কমিটির অন্যতম কর্মকর্তা মো. সামসুল আলম, মো. ওয়ালী উল্লাহ সবুজ, মো. জিপ্পু মিয়া, মো. মাসুম, আক্তার হোসেন মাসুদ, সানি, দিপু, নয়ন ও তারিক হোসেন বাপ্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছেন। একই সঙ্গে তার ব্যক্তিগত রাজনৈতিক সচিব আবুল কাউসার আশাও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে নানা ধরনের বাধা ও প্রতিবন্ধকতা আসতে পারে। তবে সেসব উপেক্ষা করে ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড থেকে মাদককে চিরতরে নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়