০১ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪০, ১ জুলাই ২০২৬

জুলাই শহীদ আবুল হাসান স্বজনের কবর জিয়ারতে খোরশেদ

জুলাই শহীদ আবুল হাসান স্বজনের কবর জিয়ারতে খোরশেদ

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আবুল হাসান স্বজনের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

বুধবার (১ জুলাই) বন্দরের নবীগঞ্জ কবরস্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা প্রজন্মের কাছে তুলে ধরতে জুলাই মাসের প্রথম দিনেই শহীদ আবুল হাসান স্বজনের কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি শুরু করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সব জুলাই শহীদের কবর জিয়ারত এবং আহতদের সঙ্গে সাক্ষাৎ করা হবে।

তিনি বলেন, জুলাই শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমীর হোসেন, যুবদল নেতা রানা মুন্সী, মো. মুসা, সুমন ভূঁইয়া, রাসেল আহম্মদ মনির, কুতুবউদ্দিন, নুরুল্লাহ খন্দকার, কামরুল হোসেন, সেলিম ও ইসলাম মিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়