নারায়ণগঞ্জে হবে সাড়ে ৮ হাজার ঈদ জামাত
নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ বছর দু’টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সবমিলিয়ে পুরো জেলায় প্রায় ৪ হাজার মসজিদ ও ২৫টি ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।
শুক্রবার (২০ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ইয়াসিন আরাফাত এই জানান।
তিনি বলেন, গতবারের মতো এবারও নগরীর মাসদাইরে কেন্দ্রীয় ঈদগা ময়দানে দু’টি জামাত অনুষ্ঠিত হবে।
সকাল আটটায় প্রথম জামাত এবং এক ঘন্টা পর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
“জেলার প্রায় ২৫টি ঈদগাহ ময়দানে এবং প্রায় ৪ হাজার মসজিদে মোট সাড়ে আট হাজার ঈদ জামাত অনুষ্ঠিত হবে। যাতে ধর্মপ্রাণ মুসলমানরা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেন”, বলেন ইয়াসিন আরাফাত।





































