২০ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২০, ১৯ মার্চ ২০২৬

ঈদে সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগির আহ্বান গণঅধিকারের নাহিদের

ঈদে সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগির আহ্বান গণঅধিকারের নাহিদের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন। একইসঙ্গে তিনি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ধর্ম-বর্ণ, মত ও পথের ভিন্নতা ভুলে সবাইকে ঈদের শুভেচ্ছা—ঈদ মোবারক। তিনি উল্লেখ করেন, ঈদ শুধু আনন্দের নয়, এটি ভ্রাতৃত্ব ও মানবিকতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। তাই আসুন, আমরা আমাদের আশপাশের মানুষদের খোঁজ নিই এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেই।

বার্তার শেষে তিনি নারায়ণগঞ্জবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে আবারও সবাইকে ঈদ মোবারক জানান।

সর্বশেষ

জনপ্রিয়