ছেলে আশাকে রাজনৈতিক সচিব পদে নিয়োগ দিলেন এমপি আবুল কালাম
নিজ নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আবুল কাউছার আশা’কে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম।
শনিবার (৭ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডে দেওয়া এক নিয়োগপত্রে তিনি উল্লেখ করেন, নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আবুল কাউছার আশা’কে তার রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়, তিনি এমপি আবুল কালামের পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয়, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষাসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সহায়তা প্রদান করবেন।
নিয়োগপত্রে উল্লেখ করা হয়, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি আশা প্রকাশ করা হয় যে, আবুল কাউছার আশা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।





































