মহানগর এনসিপির উদ্যোগে ১৭ নম্বর ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে ১৭ নম্বর ওয়ার্ড এনসিপির সংগঠকদের আয়োজনে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নিজেদের সামর্থ্য অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়। এতে প্রায় ১৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) ও নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলী।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।





































