২০ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৯, ২০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জবাসীকে আব্দুল্লাহ আল আমিনের ঈদ শুভেচ্ছা

নারায়ণগঞ্জবাসীকে আব্দুল্লাহ আল আমিনের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

প্রেস নারায়ণগঞ্জকে তিনি বলেন, শৈশবে ঈদ মানেই ছিল সীমাহীন আনন্দ। নানাবাড়ি, আত্মীয়স্বজন, ভাইবোন ও কাজিনদের সঙ্গে সপ্তাহজুড়ে উৎসবমুখর পরিবেশে কাটত সময়। খেলাধুলা, আড্ডা ও সালামি ছিল ঈদের প্রধান আকর্ষণ। বিশেষ করে নানার কাছ থেকে সালামি নেওয়ার স্মৃতি ছিল ভিন্নরকম আনন্দের।

তিনি জানান, ২০১৩ সালে একটি মামলায় গ্রেপ্তার হয়ে রমজান মাসে তাকে কারাগারে থাকতে হয় এবং সেই বছর ঈদও কাটাতে হয় কারাগারে। “কারাগারের ঈদ ছিল একদিকে আনুষ্ঠানিক, অন্যদিকে বেদনাময়। বন্দিরা একসঙ্গে নামাজ আদায় করলেও পরিবারের বাইরে ঈদ কাটানোর কষ্ট ছিল গভীর,” বলেন তিনি।

ঈদের দিনের একটি স্মৃতিচারণ করে তিনি বলেন, পরিবারের কাছে খিচুড়ি ও গরুর মাংস চাইলেও পরে তার কাছে পৌঁছায় পোলাও ও মুরগির রোস্ট। পরে জানা যায়, অতিরিক্ত ভিড়ের কারণে বন্দিদের খাবার বিনিময় হয়ে গিয়েছিল।

বর্তমানে ঈদ ভিন্ন বাস্তবতা নিয়ে এসেছে উল্লেখ করে তিনি বলেন, এখন তিনি নিজেই সালামি দেওয়ার অবস্থানে। একজন সংসদ সদস্য হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকায় ঈদের সময় দায়িত্বও বেড়ে যায়। মানুষের প্রত্যাশা বেশি থাকায় সেটি অনেক সময় মানসিক চাপও তৈরি করে বলে জানান তিনি।

সবশেষে তিনি নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

সর্বশেষ

জনপ্রিয়