১৯ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:১৮, ১৯ মার্চ ২০২৬

খেলাফত মজলিসের উদ্যোগে এক হাজার পরিবারে ঈদসামগ্রী বিতরণ

খেলাফত মজলিসের উদ্যোগে এক হাজার পরিবারে ঈদসামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সামর্থ্যহীন এক হাজারেরও বেশি পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। প্রতিটি প্যাকেটে এক হাজার টাকা মূল্যের আটটি করে ঈদ উপহার সামগ্রী রাখা হয়।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুনের তত্ত্বাবধানে এবং জেলা ও মহানগর শাখার যৌথ ব্যবস্থাপনায় শাখার দায়িত্বশীলদের মাধ্যমে তালিকা প্রণয়ন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বাসায় বাসায় এসব ঈদসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এবিএম সিরাজুল মামুন বলেন, প্রায় ত্রিশ বছরেরও বেশি সময় ধরে সামর্থ্য অনুযায়ী তারা এই কার্যক্রম পরিচালনা করে আসছেন। দায়িত্বশীলদের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের বাসায় উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। সময়ের সঙ্গে মানুষের চাহিদা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এটি তাদের সংগঠনের অন্যতম মৌলিক কর্মসূচি। এই কার্যক্রমে বিভিন্ন ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা আর্থিক সহযোগিতা করে থাকেন।

তিনি আরও জানান, রমজান মাসজুড়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মাসব্যাপী ইফতার কর্মসূচি পরিচালিত হচ্ছে। এছাড়া বিভিন্ন দুর্যোগ ও বিশেষ সময়ে খেলাফত মজলিস সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখেছে।

সর্বশেষ

জনপ্রিয়