নারায়ণগঞ্জবাসীকে অধ্যাপক মামুন মাহমুদের ঈদ শুভেচ্ছা
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর আনন্দের এই দিনটি আমাদের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। আল্লাহ আমাদের সকলের রোজা, ইবাদত ও ত্যাগ কবুল করুন।
তিনি আরও বলেন, এই ঈদে ভরে উঠুক প্রতিটি হৃদয় ভালোবাসা, সহমর্মিতা ও আনন্দে। দুঃখ-কষ্ট ভুলে সবাই মিলে ভাগ করে নেই হাসি আর সুখের মুহূর্তগুলো।





































