০৭ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:৪৯, ৭ মার্চ ২০২৬

ব্যাচ ২০১০ নারায়ণগঞ্জ বন্ধুদের গেট-টুগেদার, একসাথে ইফতার

ব্যাচ ২০১০ নারায়ণগঞ্জ বন্ধুদের গেট-টুগেদার, একসাথে ইফতার

নারায়ণগঞ্জে ব্যাচ ২০১০–এর বন্ধুদের উদ্যোগে একটি আনন্দঘন গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর একত্রিত হয়ে পুরোনো স্মৃতি রোমন্থন করেন বন্ধুরা এবং একে অপরের সঙ্গে সময় কাটান।

গতকাল শুক্রবার (৬ মার্চ) অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

আয়োজকরা জানান, আগামীতে ব্যাচের ১৫ বছর পূর্তি উপলক্ষে ধারাবাহিকভাবে বিভিন্ন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জের বন্ধুদের একত্রিত করার লক্ষ্য নিয়ে ২০২০ সালে দুই বন্ধু রোকনোজ্জামান উল্লাস ও তারেক উল্লাহ সজলের উদ্যোগে এই গ্রুপটি চালু করা হয়। শুরু থেকেই এর উদ্দেশ্য ছিল বন্ধুত্বের বন্ধনে সবাইকে একত্রিত করা এবং পারস্পরিক যোগাযোগ বজায় রাখা।

বর্তমানে এই গ্রুপের সদস্যরা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত রয়েছেন। তাদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, পুলিশ সদস্য, ব্যবসায়ী ও সমাজসেবকসহ বিভিন্ন পেশার মানুষ আছেন। ব্যস্ততার মাঝেও বন্ধুত্বের টানে তারা একত্রিত হয়ে সম্পর্ককে আরও দৃঢ় করার চেষ্টা করছেন।

এছাড়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে সমাজের উন্নয়নমূলক কাজেও ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছেন সদস্যরা। ভবিষ্যতে মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা এবং বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়