১৯ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:১৮, ১৯ মার্চ ২০২৬

৫৪০ জন ইমাম-মুয়াজ্জিন পেলেন মাসুদুজ্জামানের ঈদ উপহার

৫৪০ জন ইমাম-মুয়াজ্জিন পেলেন মাসুদুজ্জামানের ঈদ উপহার

নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলার ২৭টি ওয়ার্ডে প্রায় ৫৪০ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা ও উপহার বিতরণ করা হয়েছে।

সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান-এর উদ্যোগে এ উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ সময় মাসুদুজ্জামান বলেন, ইমাম-মুয়াজ্জিনরা সমাজের মূল স্রোতধারার অবিচ্ছেদ্য অংশ এবং নৈতিকতার পথপ্রদর্শক। তাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে অনুসরণীয়।

তিনি আরও বলেন, তারেক রহমান-এর অনুপ্রেরণায় নিজের পক্ষ থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে এই ঈদ উপহার প্রদান করা হয়েছে।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ধর্মীয় নেতাদের পাশে দাঁড়ানোর এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

সর্বশেষ

জনপ্রিয়