২০ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৩১, ২০ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৪১, ২০ মার্চ ২০২৬

জুমার নামাজ শেষে কাশীপুরের সমস্যার কথা শুনলেন এমপি আল আমিন

জুমার নামাজ শেষে কাশীপুরের সমস্যার কথা শুনলেন এমপি আল আমিন

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থান মসজিদে রমজান মাসের শেষ জুমা আদায় করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে নামাজ আদায় শেষে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন এমপি। তাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

এ সময় স্থানীয়রা নানা সামাজিক, নাগরিক ও অবকাঠামোগত সমস্যা তুলে ধরেন এবং এমপি আব্দুল্লাহ আল আমিনও তা সমাধানের আশ্বাস দেন।

নামাজের আগে মুসুল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আল আমিন। নির্বাচনে শাপলা কলিতে ভোট দিয়ে নির্বাচিত করায় তিনি কাশীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, যেকোনো ইতিবাচক কাজে তিনি সর্বাগ্রে থাকবেন এবং যেকোনো অন্যায় প্রতিরোধেও তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।

এলাকাবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের যাত্রাকে সমুন্নত রাখারও অনুরোধ জানান সংসদ সদস্য।
 

সর্বশেষ

জনপ্রিয়