০৫ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:২৬, ৫ মার্চ ২০২৬

নিতাইগঞ্জে বিভা হাসানের উদ্যোগে পুষ্টিকর খাবার বিতরণ

নিতাইগঞ্জে বিভা হাসানের উদ্যোগে পুষ্টিকর খাবার বিতরণ

পবিত্র রমজানে শহরের হতদরিদ্র মানুষের মাঝে পুষ্টিকর খাবার ‘দুধ-ডিম’ বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাবেক প্যানেল মেয়র ও নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান।

বৃহস্পতিবার (৫ মার্চ বিকেলে) বিকেল ৩ টায় নিতাইগঞ্জ মোড়ে ৩০০ জনের মাঝে খাবারগুলো বিতরণ করেন তিনি।  

আফসানা আফরোজ বিভা বলেন, “নিতাইগঞ্জে অনেক হতদরিদ্র মানুষ ও দিনমজুর কাজ করেন। তারা আমাদের সমাজ ও অর্থনীতির চালিকাশক্তি। প্রতিদিন কঠোর পরিশ্রম করে পরিবার চালান, শহর সচল রাখেন এবং দেশের উন্নয়নে অবদান রাখেন। এই পবিত্র রমজান মাসে তারা সিয়াম পালন করেছেন কিন্তু এরজন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবার খেতে পারছেন না। সেই বিবেচনায় আজকের এই উদ্যোগ। এই পরিশ্রমী মানুষদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করতে পেরে আমি সত্যিই আনন্দিত।”

সর্বশেষ

জনপ্রিয়