০৫ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:১০, ৫ মার্চ ২০২৬

শহরের যানজট নিরসনে র‍্যাবের অভিযান

শহরের যানজট নিরসনে র‍্যাবের অভিযান

পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে শহরের যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে শহরের চাষাঢ়া এলাকায় র‍্যাব-১১ (সিপিসি-১) এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১১-এর স্কোয়াড কমান্ডার এএসপি মো. আল মাসুদ খান।

তিনি জানান, সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব-১১ নিয়মিত কাজ করছে। এরই ধারাবাহিকতায় সড়কের যানজট কমানো ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে, যাতে সাধারণ মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে।

অভিযানে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ভাসমান দোকানপাট ও অবৈধভাবে পার্কিং করা যানবাহন সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত রাখতে হকারদের মৌখিকভাবে সতর্ক করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়