২০ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৫৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে রোমান দেওয়ানের ঝুলন্ত লাশ উদ্ধার

বন্দরে রোমান দেওয়ানের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় হতাশাগ্রস্ত দুই সন্তানের জনক রোমান দেওয়ানের (৬২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি।

নিহত রোমান দেওয়ান বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর এম এন ঘোষাল রোডের দেওয়ানবাড়ি এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুল আলী দেওয়ানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে যেকোনো সময়ে নিজ ঘরে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে ওই দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে।

পরে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মিলন চন্দ্র বর্মন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাকরি হারানোর পর দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন রোমান দেওয়ান। মানসিক চাপ ও ক্ষোভ থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে অনুমান করা হচ্ছে।

এ ঘটনায় নিহতের স্বজনরা বাদী হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ

জনপ্রিয়