০৫ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৪৬, ৫ মার্চ ২০২৬

বন্দরে আইপিএস ব্যবসায়ীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগ

বন্দরে আইপিএস ব্যবসায়ীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে বাড়ির সিমানা প্রাচীরের বিরোধের জেরে আইপিএস ব্যবসায়ী সোহাগ ও তার স্ত্রীকে মারধরসহ শ্লিলতাহানীর অভিযোগ উঠেছে বিএনপি নেতা রুবেল কিবরিয়ার বড় ভাই জুয়েল ও তার স্ত্রীর বিরুদ্ধে। 

গত বুধবার (৪ মার্চ) বিকেলে বন্দর কলাবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহত আইপিএস ব্যবসায়ী সৈয়দ ফয়েজুর রহমান সোহাগ বাদী হয়ে গত বুধবার রাতে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বন্দর কলাবাগ এলাকায় বসবাসকারী জুয়েল (৪০) ও তার স্ত্রী হ্যাপি (৩৬) এর সঙ্গে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার আইপিএস ব্যবসায়ী সৈয়দ ফয়েজুর রহমান সোহাগের বিরোধ চলে আসছে।

ভুক্তভোগীর দাবি, তাদের বড় সমন্ধী বিবাদী জুয়েলের পিতা মৃত জসিম উদ্দিনের কাছ থেকে প্রায় ৩ দশমিক ২৫ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের সময় ৬৪ ফুট রাস্তার বিষয়টি চুক্তি অনুযায়ী দলিলেও উল্লেখ রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১ মার্চ সকাল ৯টার দিকে বিবাদী জুয়েল বাড়ির কাজ শুরু করে এবং ভুক্তভোগী সৈয়দ ফয়েজুর রহমান সোহাগের বাড়ির সীমানা অতিক্রম করে দেয়াল নির্মাণের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীর স্ত্রী তাদের নিজ সীমানার ভেতরে কাজ করার অনুরোধ করলে বিবাদী জুয়েল ও তার স্ত্রী তাকে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেয়।

পরবর্তীতে ৪ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে সৈয়দ ফয়েজুর রহমান সোহাগ বিষয়টি জানতে চাইলে বিবাদী জুয়েল ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে ভূক্তভোগী সোহাগকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় স্বামী সোহাগকে বাচাতে এগিয়ে এলে হামলাকারী জুয়েল সোহাগের স্ত্রীকে মারধর করে টেনে হিচরে শ্লিলতাহানি করে । এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নীলাফোলা জখম হয়। আহত ব্যবসায়ী সৈয়দ ফয়েজুর রহমানকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

এছাড়া বাদী থানায় অভিযোগ করতে গেলে বিবাদীরা বাধা প্রদান ও প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
 

সর্বশেষ

জনপ্রিয়