০৫ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৩, ৫ মার্চ ২০২৬

ফতুল্লায় নিষিদ্ধ পলিথিন বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফতুল্লায় নিষিদ্ধ পলিথিন বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও প্রদর্শনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৪০ কেজি পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ফতুল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানা এবং তাবাসসুম হাসান তানিশা। এতে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫–এর সংশ্লিষ্ট ধারায় ফতুল্লার দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে সস্তাপুর এলাকার মেসার্স সুরুজ স্টোর থেকে প্রায় ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শিবু মার্কেট এলাকার আব্দুল্লাহ আল-মামুন স্টোর থেকে প্রায় ১০ কেজি পলিথিন জব্দ করে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, বিক্রি, মজুত ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়