ফতুল্লায় নবনিযুক্ত সাব-রেজিস্ট্রারের সাথে দলিল লেখক সমিতির সৌজন্যে সাক্ষাৎ
ফতুল্লায় নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার আরিফুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ সানীসহ জেলা ও সদর-সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকগণ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন দলিল লেখক সমিতি নেতৃবৃন্দরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা দলিল লেখক সমিতির প্রচার সম্পাদক সুমন ভূঁইয়া, সদর দলিল লেখক সমিতির সাবেক উপদেষ্টা আলিমুজ্জামান ইসহাক, সাবেক যুগ্ম-সম্পাদক সোহেল আহম্মেদ তুহিন, সাবেক ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ প্রধান, আমিনুল ইসলাম খালেদ ও শিমুল প্রমূখ।
সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করা হয়।





































