২১ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৫০, ২১ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে ৩০তম তাফসীরুল কুরআন মাহফিল শুরু

সৈয়দপুরে ৩০তম তাফসীরুল কুরআন মাহফিল শুরু

সদর উপজেলার সৈয়দপুরে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে দুই দিনব্যাপী ৩০তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল শুরু হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বাদ আসর সৈয়দপুর হাজী আলী হোসেন বেপারী আলিম মাদরাসা, আয়েশা আলমাছ ইসলামিয়া মাদরাসা ও আয়েশা আলমাছ মহিলা মাদরাসার যৌথ উদ্যোগে মাদরাসা সংলগ্ন ঈদগাহ মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে তাশরীফ আনেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মাওলানা মো. বজলুর রশিদ মিঞা, মুফতি মাসদুকুর রহমান আল ফরিদী ও মাওলানা মো. আরিফুল ইসলাম নাজিরপুরী।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দিন মৃধা। এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে স্বাগত জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মিজানুর রহমান, মুফতি মুহাদ্দিস আব্দুল হান্নান, মুফতি এহতেশামুল হক, মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক ও আয়েশা আলমাছ ইসলামিয়া মাদরাসার দাতা ও প্রতিষ্ঠাতা আলমাছ আলী এবং সভাপতি মিলন হোসেন শ্যামলসহ আয়োজক কমিটির সদস্যরা।

মাহফিলে সভাপতিত্ব করেন ফেয়ার ইলেকট্রনিক্সের জেনারেল ম্যানেজার হোসেন লিটন মিয়াজি।

কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ইসলামী সংগীত পরিবেশন করা হয়। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

আয়োজক কমিটি জানায়, ২০ ও ২১ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠানসহ বিভিন্ন ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

জনপ্রিয়