কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন আবদুল জব্বার
নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের মামুদপুর ও তাইজদ্দিন মার্কেট এলাকায় জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে মাওলানা আবদুল জব্বার বলেন, এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন স্থানীয় বাসিন্দাদের অন্যতম দাবি। খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে স্থায়ী সমাধানের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও খাল পরিষ্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা জামায়াতের আমির মো. মহবুবুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খাল পরিষ্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ওই এলাকার জলাবদ্ধতা কমানোর লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। উদ্বোধন শেষে নেতারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কার্যক্রমের তদারকি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।





































