১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে ভোররাতে ডাকাতির চেষ্টা, পুলিশের গুলি

আড়াইহাজারে ভোররাতে ডাকাতির চেষ্টা, পুলিশের গুলি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের সদস্যের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে আত্মরক্ষার্থে অন্তত ৪ রাউন্ড গুলি ছুড়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া তিনটার দিকে উপজেলার জালাকান্দি এলাকায় আড়াইহাজার-বিশনন্দী সড়কে এ ঘটনা ঘটে।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মুখলেসুর রহমান বলেন, জালাকান্দি এলাকায় একদল ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পাশেই টহলরত উপপরিদর্শক (এসআই) হুমায়ুন ও তিনজন কনস্টেবল ঘটনাস্থলে গেলে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এক পর্যায়ে পুলিশ শর্টগান থেকে ৪ রাউন্ড গুলি ছোড়ে। পরে অভিযুক্ত ডাকাত সদস্যরা পালিয়ে যায় বলে জানান তিনি।

তবে, এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, “ডাকাত সদস্যদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।”

সর্বশেষ

জনপ্রিয়