২৪ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৩৫, ২৩ আগস্ট ২০২৬

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

রোববার (২৩ আগস্ট) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা পলিন, শিক্ষক প্রতিনিধি আবু সাঈদ মুন্না এবং অভিভাবক সদস্য তুষার আহম্মেদ মিঠু।

দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি বলেন, শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সুন্দর করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং বিদ্যালয় পরিচালনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

পরে তিনি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

সর্বশেষ

জনপ্রিয়