২৯ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩১, ২৯ জুন ২০২৬

আড়াইহাজারে মোবাইল কোর্ট, তিনজনকে জরিমানা

আড়াইহাজারে মোবাইল কোর্ট, তিনজনকে জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাঘানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে শব্দদূষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিন ব্যক্তি-প্রতিষ্ঠানকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বেলা ২টার দিকে উপজেলার বাঘানগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ১৯ ধারায় মো. মাথুর (২১)-কে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খান জেনারেল স্টোরের স্বত্বাধিকারী আমির আলী (৪০)-কে ১ হাজার টাকা এবং মেসার্স আলী হোসেন ট্রেডার্সের স্বত্বাধিকারী আলী হোসেন (৩০)-কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, জনস্বার্থে আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে। ভোক্তার অধিকার সংরক্ষণ এবং পরিবেশ দূষণ রোধে সবাইকে সংশ্লিষ্ট আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়