ডিসি-এসপির সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৯ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে পৃথকভাবে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করা যায়। সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। সমাজের নানা সমস্যা গণমাধ্যমে তুলে ধরলে পুলিশ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে সংগঠনের সফলতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার উপদেষ্টা এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সভাপতি জাহাঙ্গীর আলম জনি, সহ-সভাপতি মাহমুদুল ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক সাজু হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক জহিরুল হক, কার্যকরী সদস্য মোক্তার হোসেন, মো. হোসেন খান সুজন ও শাহজাহান চৌধুরী মাসুম।





































