২৯ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:০৬, ২৯ জুন ২০২৬

এইচএসসি কেন্দ্রের পাশে ফটোকপি-মোবাইল দোকান বন্ধের নির্দেশ

এইচএসসি কেন্দ্রের পাশে ফটোকপি-মোবাইল দোকান বন্ধের নির্দেশ

২০২৬ সালের এইচএসসি, আলিম এবং এইচএসসি (ভোকেশনাল) ও বিএম পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে নারায়ণগঞ্জ জেলার সব পরীক্ষা কেন্দ্র, উপকেন্দ্র ও ভেন্যুর ২০০ গজের মধ্যে থাকা ফটোকপি ও মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২৮ জুন) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জুলাই থেকে এইচএসসি, আলিম এবং এইচএসসি (ভোকেশনাল) ও বিএম পরীক্ষা শুরু হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আগামী ৪ আগস্ট ২০২৬ পর্যন্ত জেলার সকল পরীক্ষা কেন্দ্র, উপকেন্দ্র ও ভেন্যুর ২০০ গজের মধ্যে অবস্থিত ফটোকপি ও মোবাইল ফোনের দোকান বন্ধ রাখতে হবে।

জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়