২২ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪১, ২২ জুন ২০২৬

আপডেট: ১৭:৪২, ২২ জুন ২০২৬

বন্দরে দীর্ঘদিন পরিত্যক্ত পুকুর পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করলেন নাসিক প্রশাসক

বন্দরে দীর্ঘদিন পরিত্যক্ত পুকুর পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করলেন নাসিক প্রশাসক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের হাফেজীবাগ কবরস্থান রোড এলাকার দীর্ঘদিন পরিত্যক্ত পুকুর পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সোমবার (২২ জুন) বিকেল ৪টায় তিনি পরিষ্কার কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছ সেলিম, মো. মাসুদ, শামসুল হক, ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নুর আলম খন্দকার, জামান, এমারত হোসেন, সাইদুল ইসলাম, শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর ধরে পুকুরটি অব্যবহৃত ও আবর্জনায় ভরাট অবস্থায় ছিল। এতে পরিবেশ দূষণের পাশাপাশি এলাকাবাসী দীর্ঘদিন ধরে নানা ভোগান্তিতে ছিলেন। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে পুকুরটি পরিষ্কার ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু করা হয়।

দীর্ঘদিন পর পুকুরটি পরিষ্কার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ দেখা গেছে। তারা আশা করছেন, কার্যক্রম শেষ হলে পুকুরটি পুনরায় ব্যবহার উপযোগী হবে এবং এলাকার পরিবেশ ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ

জনপ্রিয়