০২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে দুস্থ বধিরদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

বন্দরে দুস্থ বধিরদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

বন্দর থানার বধির কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে দুস্থ বধিরদের মাঝে জেলা প্রশাসক প্রদত্ত কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বন্দর থানার ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা এলাকায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। সংস্থার সাবেক সভাপতি মোহাম্মদ দীন ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হক, দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার বন্দর প্রতিনিধি মোহাম্মদ বিল্লাল হোসেন এবং মোহাম্মদ বাহাউদ্দিন পাভেল।

এ সময় বধির কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ মিয়া, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সুরুজ, পাঠাগার সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ রাজিব, মোছাঃ লিজা আক্তার, মোহাম্মদ নাহিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণের মাধ্যমে সহযোগিতা প্রদান করার জন্য বধির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়