০২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:০৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

বন্দর উপজেলার আনসার কমান্ডার আলমগীর আর নেই

বন্দর উপজেলার আনসার কমান্ডার আলমগীর আর নেই

সবার চোখের জলে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন বন্দর উপজেলার আনসার কমান্ডার মো. আলমগীর হোসেন (৫০)। তিনি শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বন্দর বাজারস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও মেয়েসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) বাদ জোহর বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ আদায় করেন বন্দর বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জাকির হোসাইন কাশেমী। পরে মরহুমকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

মরহুম আলমগীর হোসেনের জানাজায় অংশ নেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, সাবেক জাতীয় ফুটবলার মকবুল হাসান রতন, সমাজসেবক হাজী খবির আহাম্মদ, দৈনিক নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক আলমগীর আজিজ ইমন, সম্মিলিত নাট্যকর্মী জোটের সহ-সভাপতি মো. বাবুল, প্রচার সম্পাদক মোশারফ হোসেনসহ বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লীগণ।

মরহুম আলমগীর হোসেন দীর্ঘদিন বন্দর উপজেলায় আনসার বাহিনীর মাধ্যমে জনগণের সেবা করে গেছেন এবং তার মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে।

সর্বশেষ

জনপ্রিয়