২৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৩৭, ২৬ আগস্ট ২০২৬

আপডেট: ১৫:৩৮, ২৬ আগস্ট ২০২৬

শহীদ জনির অসুস্থ ভাইয়ের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন মামুন মাহমুদ

শহীদ জনির অসুস্থ ভাইয়ের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন মামুন মাহমুদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জনির অসুস্থ বড় ভাই আশিসের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে শহীদ জনির বাবা মো. ইয়াসিনের হাতে এ সহযোগিতা তুলে দেওয়া হয়।

মো. ইয়াসিনের ছোট ছেলে জনি ১৭ বছর ৩ মাস ১৩ দিন বয়সে ২০২৪ সালের ২০ জুলাই জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শহীদ হন।

এদিকে, ইয়াসিনের বড় ছেলে ২২ বছর বয়সী আশিস বেশ কয়েক মাস ধরে অসুস্থ। ছেলের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে।

বিষয়টি জানতে পেরে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ শহীদ জনির ভাই আশিসের চিকিৎসায় সহযোগিতার উদ্যোগ নেন।

এ সময় শহীদ পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং অসুস্থ আশিসের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়