২৩ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৫, ২২ আগস্ট ২০২৬

দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে: মাওলানা আবদুল জব্বার

দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে: মাওলানা আবদুল জব্বার

সমাজকে আলোকিত করতে হলে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট চিন্তাবিদ মাওলানা আবদুল জব্বার।

শনিবার (২২ আগস্ট) সকালে তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার ২০২৬ সালের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা আবদুল জব্বার বলেন, কোরআনিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। কোরআনের শিক্ষাই পারে একটি নৈতিক ও উন্নত সমাজ ও জাতি গঠন করতে।

তিনি শিক্ষার্থীদের কোরআনের শিক্ষা অর্জনের এ মহৎ পথে অবিচল থাকার আহ্বান জানান। একই সঙ্গে তাদের সাফল্যের প্রশংসা করে মাদ্রাসা কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানান।

অনুষ্ঠানে মাদ্রাসার বিপুলসংখ্যক অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়