২৩ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৯, ২২ আগস্ট ২০২৬

অসহায়দের পাশে দাঁড়াতে সরকারের নানা উদ্যোগ চলমান: এমপি দিপু

অসহায়দের পাশে দাঁড়াতে সরকারের নানা উদ্যোগ চলমান: এমপি দিপু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা, দরিদ্র ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

শনিবার রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব সহায়তা বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, হাজী বাছির উদ্দিন বাচ্চু, হাবিবুর রহমান বাবুল ও জিন্নত আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে এমপি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ২০২৬-২৭ অর্থবছরের উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, “অসহায় ও দরিদ্র নারীরা যাতে বাড়িতে বসে সেলাই মেশিনের মাধ্যমে কাজ করে বাড়তি আয় করতে পারেন, সে জন্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।”

তিনি আরও বলেন, প্রতিটি পাড়া-মহল্লায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সমাজের উন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আর্থিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা আরও কার্যকরভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা, অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
 

সর্বশেষ

জনপ্রিয়