১১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:০৬, ১১ আগস্ট ২০২৬

সড়কের দাবিতে এমপি আল আমিনের কাছে ‘বাংলাদেশ খাঁদ’বাসীর স্মারকলিপি

সড়কের দাবিতে এমপি আল আমিনের কাছে ‘বাংলাদেশ খাঁদ’বাসীর স্মারকলিপি

ফতুল্লার ‘বাংলাদেশ খাঁদ’ এলাকায় নিরাপদ যাতায়াতের জন্য বিকল্প সড়ক নির্মাণের দাবিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় এমপির সাথে সাক্ষাৎ করে স্থানীয় বাসিন্দারা এ দাবি তুলে ধরেন। এ সময় এমপি আব্দুল্লাহ আল আমিন এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা শোনেন এবং বিষয়টি যথাযথভাবে উত্থাপন ও রাস্তা নির্মাণে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এলাকাবাসী জানান, ফতুল্লা মৌজার রেললাইনসংলগ্ন ‘বাংলাদেশ খাঁদ’ এলাকায় প্রায় ১৬০ থেকে ১৬৫টি পরিবার বসবাস করছে। কয়েক হাজার মানুষের বসতি থাকলেও এলাকায় চলাচলের জন্য কোনো স্বতন্ত্র ও নিরাপদ সড়ক নেই। ফলে শিশু, নারী, বয়স্কসহ স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের পাশ দিয়ে চলাচল করতে হচ্ছে।

তারা জানান, রেললাইনের পাশ দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে স্কুল-মাদ্রাসাগামী শিশুদের নিয়ে চলাচলের সময় অভিভাবকদের আতঙ্কে থাকতে হয়।

এলাকাবাসীর পক্ষ থেকে রেললাইনসংলগ্ন বটতলা থেকে বাংলাদেশ খাঁদের শেষ সীমানা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক নির্মাণের দাবি জানানো হয়।

এ বিষয়ে স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব সিহাব প্রধান, সাইদুর রহমান পাপ্পু ও বাংলাদেশ খাঁদবাসী উদ্যোগ নেন। পরে নারায়ণগঞ্জ জেলা এনসিপি যুবশক্তির নেতা সোহাইল ইসলাম ইফতির নেতৃত্বে এলাকাবাসী সংসদ সদস্যের কাছে তাদের দাবি তুলে ধরেন।

এ সময় এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, এলাকাবাসীর যাতায়াতের সমস্যাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা জালাল বাবুর্চী, খলিলুর রহমান, মোশারফ, শাকিল আহম্মেদ, আব্দুর রব, মতিউর রহমান, নাজমুল খান, খালেদ মোশাররফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়