১১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:২২, ১১ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় চারজন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় চারজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারী অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা ও চুরি মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীয়তপুরের পদ্মা দক্ষিণ থানার মহর আলী সিকদার কান্দি এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে তৌসিফ আহমেদ (২১), সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার হাসমত তালুকদারের মেয়ে রাশিদা বেগম (৪৭), সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি এলাকার কেরামত আলীর ছেলে মো. সেলিম এবং লক্ষ্মীপুর সদর থানার বয়রালক্ষীপুর এলাকার আব্দুল ওহাবের ছেলে মো. উজ্জল (৩৮)।

পুলিশ জানায়, তৌসিফ আহমেদ নারী অপহরণ মামলার আসামি। রাশিদা বেগম ও মো. সেলিমের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া মো. উজ্জল পূর্বের একটি চুরি মামলার আসামি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক  জানান, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়