২৬ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪০, ২৫ জুলাই ২০২৬

বন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ

বন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ

নারায়ণগঞ্জের বন্দরে বন্দর কিন্ডারগার্টেন টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান মুকুল বলেন, “নিজেদের খাওয়া-পরা বা আরাম-আয়েশ কমিয়ে হলেও সন্তানদের উচ্চশিক্ষিত করতে হবে। অভিভাবকদের উচিত সন্তানদের শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং পড়াশোনার পাশাপাশি তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি কদম রসুল কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. জান-ই-আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর কিন্ডারগার্টেন টিচার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি শারমীন ফারজানা। সঞ্চালনা করেন মারুফ রহমান।

অনুষ্ঠান শেষে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও সংবর্ধনা স্মারক তুলে দেন।

সর্বশেষ

জনপ্রিয়