ফতুল্লায় ২০ বোতল এস্কাফসহ মাদক কারবারি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২০ বোতল এস্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানার এসআই (নিরস্ত্র) শুভংকর বিশ্বাসের নেতৃত্বে একটি আভিযানিক দল ফতুল্লা থানার দাপা এলাকার বালুর মাঠ সংলগ্ন পঞ্চবটি-পাগলা সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে যুবরাজ (৩৮) নামে এক ব্যক্তিকে ২০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার করা হয়। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি এলাকার আব্দুল হামিদ ড্রাইভারের ছেলে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড প্রোফাইল (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।





































