ফতুল্লা থানা এনসিপির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফতুল্লা থানার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের ডাকবাংলো ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ফতুল্লা থানা এনসিপির আহ্বায়ক মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন সাহাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং নিয়মিত কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করতে হবে।”
সভায় ফতুল্লা থানার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।





































