২৬ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২১, ২৫ জুলাই ২০২৬

আপডেট: ২২:২৬, ২৫ জুলাই ২০২৬

ফতুল্লা থানা কৃষক দলের নতুন সভাপতি জুয়েল, সেক্রেটারি সুমন

ফতুল্লা থানা কৃষক দলের নতুন সভাপতি জুয়েল, সেক্রেটারি সুমন

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কৃষক দলের আট বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি জুয়েল আরমান এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সুমন আহমেদকে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে ফতুল্লা ডিআইটি মাঠে ফতুল্লা থানা কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে জেলার আহ্বায়ক ডা. শাহিন এই কমিটির নাম ঘোষণা করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন ইব্রাহিম, সহসভাপতি পদে রয়েছেন মুসলিম উদ্দিন মুসা ও সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আইয়ুব খান আরিফ, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাউসারুল আলম ও জহিরুল ইসলাম রবিন।

কমিটি ঘোষণার সময় জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহিন বলেন, “ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন জুয়েল আরমান। তাঁর নেতৃত্বে বিগত সময়ে অনেক বড় বড় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে, যা সবার দৃষ্টিগোচর হয়েছে। সেই মূল্যায়ন থেকেই তাঁকে আজ সভাপতি হিসেবে ঘোষণা করা হলো। আগামী দিনে তাঁর নেতৃত্বে ফতুল্লা থানা কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি।”

এর আগে কমিটিতে নেতৃত্ব দেন আহ্বায়ক জুয়েল আরমান ও সদস্য সচিব সুমন আহমেদ।

সর্বশেষ

জনপ্রিয়