১৭ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৫২, ১৬ জুলাই ২০২৬

ওমরাহ পালনের জন্য সৌদি আরবের পথে খোরশেদ

ওমরাহ পালনের জন্য সৌদি আরবের পথে খোরশেদ

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে একমাত্র ছেলে ইসতিয়াক আলম খন্দকার নকীবকে সঙ্গে নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও সদ্য সাবেক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন।

এক বার্তায় মাকছুদুল আলম খন্দকার খোরশেদ সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘সময় স্বল্পতার কারণে অনেকের কাছে বিদায় ও দোয়া নিতে পারিনি। আমি সব মুসলিম ও বাংলাদেশের জন্য, বিশেষ করে নারায়ণগঞ্জবাসীর জন্য বিশেষভাবে দোয়া করব, ইনশাআল্লাহ।’

সর্বশেষ

জনপ্রিয়