০৩ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৭, ৩ জুলাই ২০২৬

আপডেট: ২২:১৭, ৩ জুলাই ২০২৬

যুবসমাজকে মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: এমপি আল আমিন

যুবসমাজকে মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: এমপি আল আমিন

যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

শুক্রবার (৩ জুলাই) তুষারধারা ১১ নম্বর সেক্টর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, "যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। এজন্য নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করতে হবে।"

তিনি আরও বলেন, "এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে যে ঐক্য ও সৌহার্দ্যের সৃষ্টি হয়েছে, তা সমাজ গঠন ও ইতিবাচক পরিবর্তন আনতেও কাজে লাগাতে হবে।"

তিনি ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন তুষারধারা কল্যাণ সমিতির সদস্যবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সর্বশেষ

জনপ্রিয়