২৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:২২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিমরাইল এলাকার কাঁচপুর সেতু সংলগ্ন শীতলক্ষ্যা নদী তীরের বালুমাঠে অভিযান চালানো হয়। সেখানে একদল ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের দাবি।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অপূর্ব (২৪), মো. আক্তার হোসেন (৩৭), মো. হাবিব মিয়া (৩০) ও আ. আউয়াল (৩৫)। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জ, নরসিংদী ও হবিগঞ্জ জেলায়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি সাবল, একটি এসএস পাইপ, একটি চাপাতি এবং ৩১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়