২৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:০৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:০৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

‘ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েম হলে দেশে সন্ত্রাস-চাঁদাবাজ থাকতো না’

‘ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েম হলে দেশে সন্ত্রাস-চাঁদাবাজ থাকতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “রমাদান মানুষকে তাকওয়া অর্জনের পথে পরিচালিত করে এবং মুত্তাকী হিসেবে গড়ে তোলে। ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েম হলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের কোনো স্থান থাকতো না। মানুষ পেত ন্যায়বিচার ও তার অধিকার।”

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ আসর নাসিক ২৬ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত মাহে রমাদান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের জানমাল নিরাপদ থাকবে, দুর্নীতি ও অনিয়ম কমে যাবে এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে।”

২৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. লিয়াকত আলী প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ উত্তরা শাখার ডিরেক্টর মাসউদুর রহমান, বন্দর উত্তর থানা আমীর মাওলানা আতিকুর রহমান, থানা সেক্রেটারি জহুরুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য মহিউদ্দিন মিয়া, অ্যাডভোকেট শাহাদাত আলী ইমন।

এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি নুর আলম, সুমন মিয়া, শহিদুল ইসলাম, অ্যাডভোকেট ইমামসহ প্রায় তিন শতাধিক জামায়াতে ইসলামী নেতাকর্মী ও সমর্থক।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়