২৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজি হচ্ছে: আবদুল জব্বার

ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজি হচ্ছে: আবদুল জব্বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার অভিযোগ করে বলেছেন, “ফ্যামিলি কার্ডের নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির খবর পাওয়া যাচ্ছে। সকল প্রকার চাঁদাবাজি ও ধান্দাবাজি বন্ধ করতে হবে।”

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গোগনগর শহীদবাগ অডিটোরিয়ামে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাইকে অস্বীকার করলে কোনো সরকারই বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সরকার আজ জুলাই-আগস্টের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় রয়েছে। অথচ সেই জুলাই সনদকে অস্বীকার করার অপচেষ্টা চলছে। এই জুলাই না হলে আজকের সরকারের অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না।”

তিনি আরও বলেন, “জুলাইয়ের সঙ্গে যদি গাদ্দারি করা হয়, তাহলে সরকার বেশিদিন টিকতে পারবে না। জনগণ আবারও একটি জুলাই ঘটাতে বাধ্য হবে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দেশ ও জনগণের কল্যাণে ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে এবং শহীদদের আত্মত্যাগের আদর্শ বাস্তবে প্রতিষ্ঠা করতে হবে।”

ইফতার মাহফিলে থানা আমীর খলিলুর রহমান টিটুর সভাপতিত্বে এবং সেক্রেটারি আলী আহম্মাদের সঞ্চালনায় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মী ও শতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়