২৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৫:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

জলবায়ু-সহনশীল নগর বাস্তবায়নে নাসিকে অংশীজন সভা

জলবায়ু-সহনশীল নগর বাস্তবায়নে নাসিকে অংশীজন সভা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে জলবায়ু-সহনশীল নগর বাস্তবায়নের লক্ষ্যে ‘জনগণের অভিযোজন পরিকল্পনা’ শীর্ষক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নগরভবনের সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে যেসব সমস্যা তৈরি হচ্ছে এবং কোন এলাকায় কী ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে—তা চিহ্নিত করে সমাধানের জন্য একটি পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। ধাপে ধাপে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অংশীজনরা বিষয়টি অনুধাবন করে গুরুত্ব দিয়ে কাজ করছেন—এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি। প্রয়োজনে সংশ্লিষ্টদের সঙ্গে বসে যেকোনো সমস্যা সমাধানের কথাও বলেন।

নাসিকের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলামের সঞ্চালনায় সভায় জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দিক, নাসিক এলাকার বস্তির পরিস্থিতি এবং বিশেষ করে নারীদের জন্য “ওম্যান’স অ্যাডাপটেশন ল্যাব” উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টি উঠে আসে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, প্র্যাকটিক্যাল অ্যাকশনের সিনিয়র অফিসার তরিকুল হাসান রিফাত প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়